মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই

কালিহাতীতে কলেজ ছাত্রকে নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে পরীক্ষা হল রুমে বখাটেরা চাঁদার জন্য প্রবেশ করে ওয়ালিউল্লাহ ইসলাম জিম নামের একাদশ শ্রেণীর এক ছাত্রকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে চাঁদাবাজ বখাটেরা বলে অভিযোগ তুলেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় কলেজের সামনে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের ওপর নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

গত ৪ মার্চ কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বখাটেরা কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে একাদশ শ্রেণীর ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে হলরুম থেকে বের করে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। ওয়ালিউল্লাহ ইসলাম জিমের আহতকারী অভিযুক্ত বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এসময় টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচির পালনের খবর পেয়ে কলেজের শিক্ষক ও নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার এসে বিচারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা। স্থানীয় চেয়ারম্যান মাসুদ তালুকদার অভিযুক্ত বখাটেদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, গত সোমবার (৪ মার্চ) বখাটে সম্রাট কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় হলরুম থেকে বের করে একাদশ শ্রেণীর ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বখাটে হলেন, উপজেলা নগরবাড়ী গ্রামের বখাটে সম্রাট (২৭) ও রনি।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102