মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে উত্তরপত্র সরবরাহ করার দায়ে শিক্ষকের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে উত্তরপত্র সরবরাহ করার দায়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিনে মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার ধলাপাড়া এসইউপি পাবলিক উচ্চ বিদ্যালয় ও শহরগোপীনপুর ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে গতকাল মঙ্গলবার (৫ মার্চ) এসব ঘটনা ঘটে।

এবারের এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র ধলাপাড়া এসইউপি পাবলিক উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে ভেন্যু দেওয়া হয়েছে পাশেই ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে। ওই ভেন্যুতে পরীক্ষা দিচ্ছে ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবু আসলামের (৪৫) ছেলে।

পরীক্ষা সূচি অনুযায়ী, গতকাল বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের পরীক্ষা ছিল। ছেলের পরীক্ষা কেন্দ্রের ভেন্যুর গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন আসলাম।

দুপুরে কেন্দ্র পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

তিনি জানান, বিদ্যালয়ের মূল ফটক ঘেঁষে তিন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। তাঁকে দেখে অন্য দুজন পালিয়ে গেলেও দাঁড়িয়ে থাকেন আসলাম। তিনি সন্দেহবশত তাঁর মোবাইল ফোনটি চান। মোবাইল ফোন ঘেঁটে ছবি রাখার গ্যালারিতে রসায়ন বিষয়ের উত্তরপত্রের ছবি দেখতে পান তিনি। পরে তাকে আইন অনুযায়ী দুই বছরের সাজা দেওয়া হয়।

অন্যদিকে শহরগোপীনপুর ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102