মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে শিশু কেয়ার একাডেমিক স্কুলে বার্ষিক মিলাদ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে শিশু কেয়ার একাডেমিক স্কুলে বার্ষিক মিলাদ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের শিশু কেয়ার একাডেমিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিশু কেয়ার একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা সেলিম রেজা। এরপর স্বাগত বক্তব্য রাখেন শিশু কেয়ার একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক জিয়াসমিন সুলতানা। অনুষ্ঠানে রাজবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বরী হাসপাতালের পরিচালক ব্যারিস্টার হাসনাত জামিল।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির উপ-মহাব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান, নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্কয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য খন্দকার মিঠুল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন শিশু বার্তা ম্যাগাজিনের কো-অর্ডিনেটর শেখ মাজহারুল ইসলাম সোহান।

অনুষ্ঠানের শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এর পূর্বে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শিশু কেয়ার একাডেমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিবাবকবৃন্দ প্রমুখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102