মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে সাংবাদিকের মায়ের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুরে দৈনিক বাংলারদূত, দৈনিক বর্তমান সংবাদের সংবাদকর্মী সখিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য এসএম রাকিব সিকদার লাল এর মায়ের উপর হামলার প্রতিবাদে ও বিচার দাবীতে সখিপুর রিপোর্টার্স ইউনিটি উপজেলা গেইটে শনিবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করেছে।

সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিটির সহ সভাপতি সাদিক বিপ্লব, সদস্য মোরশেদ খান, আব্দুল হামিদ মুকুল, ভুক্তভোগী মরিয়ম বেগম, তার ছেলে আমিনুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ লতিফ মিয়া, দপ্তর সম্পাদ মোশারফ হোসেন,সদস্য কামাল হোসেন, নজরুল ইসলাম, সংরক্ষিত ইউ,পি সদস্য হনুফা,দেওয়ান হেলাল,ইউসুফ মন্ডল, আমিনুর রহমান,মানববন্ধনে ভুক্তভোগী মরিয়ম বেগম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি সখিপুর উপজেলার আদানি ভূয়াইদ এলাকায় আমার বসতবাড়ির সামনে একই এলাকার ডিএম মুরতুজ আলীর ছেলে আসিফ(২৬), আশিক(২৮), হেলাল উদ্দিনের ছেলে কায়কোবাদ(৩৫), ফজর আলীর ছেলে শাহজালাল (৩২) গংরা লাঠসোটা, দা, সাবল হাতে নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। আমি দীর্ঘদিন সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এখন আবার ওই নেশাগ্রস্থ দুষ্কৃতিকারীরা আমার ছেলে লালের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে এবং আমাদের বাড়ি ঘরে আগুন দিবে,খুন করে লাশ গুম করবে এবং সেই খুন, গুমের মামলা আমার ছেলেদের নামে দিবে বলে হুমকি দিচ্ছে।

ভুক্তভোগীর ছেলে আমিনুল শিকদার বলেন- অভিযুক্ত আসিফ এবং শাহাদাত মাদক ব্যবসায়ী তাদের লিডার হচ্ছে শাহজালাল। এরা বিভিন্ন মামলার আসামী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সন্ত্রাসীদের বিচার প্রার্থনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102