মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত বাস চাপায় এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের নাতি। আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৯ মার্চ) রাতে উপজেলার চরভাবলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারী উপজেলার নরদহী এলাকার শুকুর আলীর স্ত্রী মরিয়ম (৫০)। এ সময় আহত হয়েছে তাদের মেয়ের ঘরের নাতি সাহেদ (১০)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এসআই) টিটু জানান, নিহত ওই নারী তার নাতিকে নিয়ে ধলাটেঙ্গর মেয়ের বাড়ি যাচ্ছিলো। এ সময় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102