মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইলে জাতীয় স্কুল ক্রিকেটে পুলিশ লাইনস স্কুল ফাইনালে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ৪ উইকেটে বিবেকানন্দ হাই স্কুলকে পরাজিত করে ফাইনালে উঠেছে। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের প্রথম সেমিফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় টস জয়ী বিবেকানন্দ হাইস্কুল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলে শুরুর ৩ ওভারে আপনের মারকুটে ব্যাটিংয়ে ৩৭ রানে প্রথম উইকেট পতন হয়। দলীয় ৫১ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর ওয়ানডাউন ব্যাটসম্যান শিমরোজ হাসানের শিহাদের সাথে অধিনায়ক জোবায়ের মন্ডল শুভ ৫০ রানের জুটি হলে ২০ ওভারে বিবেকানন্দ হাইস্কুলের দলীয় রান ২ উইকেটে ১০০ হয়। ১০৭ রানের মধ্যে শিহাদ ও শুভ আউট হলে বিবেকানন্দ হাই স্কুল চাপে পড়ে। তারপরও সোহাগের মারমুখি (২৪ রান) ব্যাটিংয়ে ৪৫ ওভার ২ বলে ১৯২ রানে অলআউট হয়। দলের পক্ষে জোবায়ের মন্ডল ২০, আপন ১৯, আশরাফুল ১৯, শিমরোজ হাসান শিহাদ ১৭, রিমান ১৬ রান করে। বোলিংয়ে বিজয়ী পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষে সোহান ২৫ রানে ৪টি এবং তুষার, তানভীর ও আসিফ প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে।

জবাবে কোচ ইসলাম খানের নিবিড় প্রশিক্ষনের দল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী ব্যাটসম্যান মাহিম ও মাহিবুব জুটি ৩৭ রান করে। মাহিবুর ও অন্তর আউট হলে তৃতীয় উইকেট জুটিতে মাহিম ও জিসান জুটিতে দলীয় রান ৩ উইকেটে ১৩৭ রানে ৪র্থ উইকেটের পতন হয়। তখন থেকে দু’দলের খেলায় তীব্র প্রতিদ্বন্দিতার সৃষ্টি হয়। খেলার শেষ পর্যায়ে ৪৯ ওভারের শেষ বলে শিহাদকে ৪ মেরে সালমান দলকে বিজয়ের বন্দরে নিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে জিসান সর্বোচ্চ ৫০, মাহিন ২৮ ও সোহান অপরাজিত ২৫ রান করে। বোলিংয়ে বিজিত বিবেকানন্দ হাই স্কুলে পক্ষে রিমান ২৬ রানে ২টি উইকেট দখল করে।

বিজয়ী পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের সোহান ব্যাটিংয়ে ২৫ এবং বোলিংয়ে ৪টি উইকেট দখল করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আম্পায়ার- তমাল বিহারী দাস ও মাসুদুল হোসেন খোকন এবং স্কোরার ইরফানুল খান আজমীর।

মঙ্গলবার (১২ মার্চ) দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে- টাঙ্গাইল উচ্চ বিদ্যালয় বনাম শিবনাথ উচ্চ বিদ্যালয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102