মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অতিরিক্ত রোগীদের চাপ বেড়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৫৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রতিনিয়িত অস্বাভাবিক অতিরিক্ত রোগীদের চাপ বেড়েছে। হাসপাতালের জরুরি বিভাগ, বহি-র্বিভাগ ও শয্যাগুলো অতিরিক্ত রোগীদের উপচে পড়া ভিড়। এতে করে কর্তব্যরত চিকিৎসকরা রোগীদের সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন।

এদিকে, রোগীর চাপ থাকায় দেড় থেকে ২ মিনিটের মধ্যে তড়িঘড়ি ব্যবস্থাপত্র লিখে দিতে হচ্ছে। বিষয়টিকে অস্বস্তিকর মনে করছেন রোগীর স্বজনরা। রবিবার (১০ মার্চ) দুপুরে হাসপাতালে এমন চিত্র দেখা যায়। এছাড়াও রোগী ও স্বজনদের সামলাতে হ্যান্ড মাইকিং করছেন কর্তৃপক্ষ।

কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে জানায়, শীতের প্রকোপ কাটিয়ে হালকা গরম অনুভব হচ্ছে। এতে করে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। তারমধ্যে ঠান্ডা জনিত সর্দি জ্বর, কাঁশি ও নিউমোনিয়ার শিশু রোগী বেশি আসছে। রোগীদের চাপের কারণে সেবা দিতে বেগ পোহাতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ তালুকদার বলেন, ‘কিছুদিন ধরেই হাসপাতালে রোগী ও স্বজনদের চাপ দেখা যাচ্ছে। শিশু রোগী বেশি লক্ষ্য করে যায়। হাসপাতালের ভেতরে পা ফেলার ঠাঁই নেই। তবে, চিকিৎসা প্রদানে তেমন ভোগান্তি হচ্ছে না’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, ‘আবহাওয়া জনিত কারণে ঠান্ডা জনিত রোগীর চাপ বাড়ছে। তারমধ্যে নারী ও শিশু রোগীর চাপ বেশি। তাছাড়া পাশ^বর্তী ঘাটাইল ও গোপালপুরের অংসখ্য লোকজন প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে’।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102