মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি। গতকাল বুধবার (১৩ মার্চ) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একই দাবিতে স্মারকলিপি দিয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার, সাবেক সভাপতি ইমান আলী, সহ-সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মাছুম সরকার, দলিল লেখক রামপ্রসাদ বসু, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৩ সালের ২০ ডিসেম্বর মো. খায়রুল বাশার ভূঁইয়া পাভেল কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদানের পর থেকে দাতা-গ্রহীতাদের প্রতিটি দলিল সম্পাদনে সরকারি উৎসে করের সমপরিমাণ অর্থ দাবি করছে। ওই পরিমাণ অর্থ না দিলে তিনি কোন দলিল সম্পাদন করেন না। এজন্য উপজেলায় বিভিন্ন প্রকার দলিল সম্পাদনের হার অর্ধেকে নেমে এসেছে।

এছাড়া তিনি দলিল লেখক এবং দাতা গ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। তার আচরণে ভদ্রতা-সভ্যতার লেশমাত্র নেই। তিনি প্রকাশ্যে দলিল প্রতি অর্থ দাবি করেন। অন্যথায় দলিল সম্পাদন বন্ধ রাখেন। গত দুই মাসে তার দপ্তরে দেড় শতাধিক দলিল সম্পাদনের জন্য পড়ে রয়েছে। দাতা-গ্রহীতারা দলিল সম্পাদন করতে এসে বার বার ফিরে যাচ্ছেন।

বক্তারা আরও বলেন, সাব-রেজিস্ট্রারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ইতোপূর্বে দলিল লেখক সমিতি কলম বিরতি কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার থেকে এ বিষয়ের প্রতিকার না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে। এরপরও প্রতিকার না হলে দলিল লেখক সমিতির সদস্যরা গণঅনশন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102