মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পোশাক পরে গোপাল রাজবংশী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫৬ হাজার ২৫ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে। গোপাল রাজবংশী উপজেলা সদরের বাওয়ার কুমারজানি গ্রামের নারায়ণ চন্দ্র রাজবংশীর ছেলে।

জানা গেছে, গোপাল রাজবংশী একজন মাছ বিক্রেতা।

প্রতিদিনের ন্যায় তিনি সোমবার ভোরে বিদ্যুৎ চালিত অটোরিকশাযোগে উপজেলার পাকুল্যা বাজারের মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পুষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে পৌঁছলে দুটি মোটরসাইকেল নিয়ে তিনজন তার অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে দুজন পুলিশের পোশাক এবং অপরজন কালো শার্ট ও হেলমেট পরিহিত ছিল। তারা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ী গোপাল ও অটোরিকশাচালককে জিজ্ঞাসাবাদ করতে থাকে।
এর ফাঁকে গোপাল তার পকেটে থাকা ৫৬ হাজার ২৫ টাকা নিজের বস্তার ভেতর রাখেন। পুলিশ সদস্য পরিচয় দেওয়া ছিনতাইকারীরা ব্যবসায়ী গোপালের দেহ তল্লাশি করে কিছু না পেয়ে চলে যাওয়ার উদ্যোগ নেয়। কিছুদূর যাওয়ার পর আবার ফিরে এসে বস্তায় তল্লাশি চালিয়ে ৫৬ হাজার ২৫ টাকা পায় এবং সে টাকা ছিনতাই করে নিয়ে যায়।ব্যবসায়ী গোপাল রাজবংশী জানান, পুলিশ পরিচয় দেওয়ার পর সাহস পেয়েছিলাম।

পরে তারা তল্লাশি চালালে ভয় লাগে। ভয়ে এক ফাঁকে পকেটের টাকা বস্তায় রাখি। তাতেও টাকা রক্ষা করতে পারিনি। আমি গরিব মানুষ। ধার-দেনা করে মাছি এনে দেওহাটা বাজারে বিক্রি করি।
এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছি। মঙ্গলবার লিখিত অভিযোগ করেছেন।মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, এ উপজেলায় ২৬ কিলোমিটার মহাসড়ক। পুলিশ নিয়মিত টহলে থাকে। তার পরও ফাঁক পেয়ে দুষ্কৃতকারীরা অপরাধ ঘটিয়ে থাকে। দুষ্কৃতকারী চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশই তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102