মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে হাঁস মুরগী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষেরা আয়বর্ধক কর্মসূচীতে সরকারি ভাবে প্রশিক্ষণসহ জীবন মান উন্নয়নে হাঁস মুরগী ভেড়া, গরু, ছাগল পালন করে স্বপ্নের জাল বুনছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার ৬৬৫ জনের মধ্যে ২৫০ জন সুবিধা ভোগীদের মাঝে জনপ্রতি ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে। লাল মাটির মধুপুর উপজেলার ৯ টি ইউনিয়নে চলছে এ কার্যক্রম। বর্তমানে প্রায় ৪৯৯ জন প্রান্তিক গারো কোচ নারী পুরুষ মুরগী পেয়ে স্বপ্নের জাল বুনছেন তারা। এগিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা দেখা দিয়েছে তাদের মাঝে।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জোবায়র হোসন ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু । এসময় সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, ইউপি চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল জানান, সম্পদ অধিদপ্তরের সমতল এলাকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সমন্বিত প্রকল্পে গরু ছাগল ভেড়া ও ৪৯৯ জন প্রান্তিক নারী পুরুষকে প্রশিক্ষণসহ মুরগী পালনের উপকরণসহ মুরগী বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102