মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে ছোটবড় ৪টি টিনসেট দোকান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস । শুক্রবার (১৫ মার্চ) দুপুরে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ধারনা ফায়ার সার্ভিসের।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, দুপুর দেড়টার দিকে সল্লা বাসস্ট্যান্ডে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একটি হোটেল, একটি মিষ্টির দোকান, একটি মোবাইল সার্ভিসিং এর দোকান ও ১টি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান পুড়েছে। এ সময় ৯টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। সবমিলিয়ে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা তার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102