মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইল লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়সারুল ইসলাম।

গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে এ পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আইরিন আক্তার। সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বিউটি ও লৌহজং নদী রক্ষা আন্দোলনের সদস্য ও সাংবাদিকবৃন্দ। পরিদর্শনকালে নদীর দুইপারের সাধারন মানুষ জেলা প্রশাসকের এই মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয় এবং নদী যাতে দ্রুত তার নাব্যতা ফিরে পায় সেই আশা ব্যক্ত করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, নদী হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, তাই এই লৌহজং নদীর দুই পাশে যারা অবৈধ ভাবে দখল করে বাড়ি-ঘর নির্মান করেছেন।

তারা স্বেচ্ছায় জাগা খালী করে দিবেন। আমরা আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। আমি কথা দিচ্ছি আপনার জমির কাগজপত্র আমরা যাচাই-বাচাই করে দেখবো সব ঠিক থাকলে এবং আপনার বৈধ জমিতে বাড়ি নির্মান করা থাকলে আমরা সেটাতে হাত দিবো না। আর যদি অবৈধ ভাবে নদী গ্রাস করে আপনারা বাড়ি নির্মান করে থাকেন তাহলে সেটা ভেঙ্গে ফেলা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102