মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কালিহাতীতে ট্রাক চাপায় আনসরা সদস্য নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৪৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৭ মার্চ) বিকেল ৫ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন গোপালপুর উপজেলা মাদারজানি গ্রামের জব্বার খলিফার ছেলে। সেলিম হোসেন শফিপুর আনসার একাডেমিতে আনসার সদস্য পদে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (এএসআই) পলাশ ঘোষ বলেন, গোপালপুর উপজেলা থেকে মোটরসাইকেল নিয়ে আনসার সদস্য সেলিম হোসেন টাঙ্গাইল যাচ্ছিলেন। বিকাল ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আনসার সদস্য সেলিম হোসেন নিহত হন। ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা জব্দ করলেও চালক পালিয়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102