মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে দুর্লভ বিশ্বাস এর মৃত্যুতে শোকসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রেসক্লাব এর সাবেক সভাপতি সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস এর মৃত্যুতে শোকসভা হয়েছে। গত শনিবার সকালে প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু, আম্বার আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কাশেম খান, প্রেসক্লাব মির্জাপুর এর সাবেক সভাপতি কিসমত খোন্দকার, নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু প্রমুখ। শোক সভায় প্রয়াত সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাসের দুই কন্যা দিপা বিশ্বাস, মুক্তি বিশ্বাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুর্লভ বিশ্বাস গত ৫ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি পরলোকগমন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102