মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইলে গুদাম মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আমদানি মূল্যের পাকা রশিদ না থাকায় একটি গুদামের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মার্চ) পৌর এলাকার ছয়আনি পুকুরপাড় এলাকায় মেসার্স মা লক্ষ্মী দুর্গা ভান্ডারের গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দীপ ভৌমিক।

অভিযানের শুরুতেই তাদের কাছে কোনো চিনি নেই দাবি করলেও সরেজমিনে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ময়দা ও তেলের মজুদ পাওয়া যায়। এ সময় কৃষি বিপণন লাইসেন্স ও পণ্যের আমদানি মূল্যসহ পাকা রশিদ প্রদর্শন করতে না পারায় গুদামের মালিককে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (ক, ঞ) ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ফারজানা খান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102