মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে পুলিশের সমন্বয় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৮৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ঈদ-উল-ফিতরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট্যদের সাথে পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শরীফ হাজারী, ট্রাফিক পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সরকার ও দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রধান, থানার ওসি, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন ও সিএনজি মালিক সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যানজট নিরসনে স্বস্ব অবস্থান থেকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হবে। কোথাও কোন ত্রুটি থাকলে তা ঈদের আগেই সংশোধন করা হবে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, গত ঈদের মতো এবারের ঈদেও মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন প্রদক্ষেপ নেয়া হয়েছে। সকলের সহযোগিতায় ঈদযাত্রায় যানজট নিরসন করা হবে। সকলকেই যার যার অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102