মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

কালিহাতীতে গরু ও পিক-আপসহ দুই চোর আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে গরু ও পিক-আপসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কন্যাপুর বন্যা দিঘী গ্রামের আছান মোল্লার ছেলে আজহারুল ইসলাম (৩২) ও রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহজাহান (৫৫)। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজাবাড়ী রেল ক্রসিং এলাকা থেকে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে সকালে খবর আসে উত্তরবঙ্গ থেকে একটি পিকআপযোগে চোরচক্র বেশ কয়েকটি গরু নিয়ে ঢাকা যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে এলেঙ্গা মহাসড়ক এলাকায় বেরিগেড দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, একপর্যায়ে চোরচক্র বিষয়টি বুঝতে পেরে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার জন্য ভূঞাপুরের দিকে রওনা হয়। পরে তাদের ধাওয়া করে রাজাবাড়ী রেলক্রসিং এলাকা থেকে পিকআপের চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় চুরি যাওয়া ৬ টি গরু উদ্ধার ও পিকআপটি জব্দ করে জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102