মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে ইমামদের সাথে বাণিজ্য প্রতিমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নাগরপুরে সকল মসজিদের ইমামদের সাথে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (২৩ মার্চ) আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরপুর ইমাম সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিলর অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সন্ধানী লাইফ ইনসুরেন্সের পরিচালক মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোস্তাক আহম্মেদ, নাগরপুর থানা কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আনছারি, নাগরপুর উপজেলার ইমাম সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাম সমিতির সাধারন সম্পাদক মাও. মো. ইব্রাহিম খান। দোয়া পরিচালনা করেন তেবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আ. মালেক। এ সময় উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৩ জন ইমাম কে নগদ অর্থ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102