মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর’র নির্বাচনী মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২২ মার্চ ) সন্ধ্যায় মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর’র নির্বাচনী মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, আবু সাইদ তালুকদার দুলাল, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মির্জাবাড়ী ইউপি
চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আজহার আলী মাষ্টার, অরণখোলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আলোকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ খান সিদ্দিক, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, শোলাকুড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আ’লীগ সাধারণ সম্পাদক আজাহার আলী প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আ’লীগ সমর্থিত
প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা দেশে অস্থিতিশীল
পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।

সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102