মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের মানবন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা অনতিবিলম্বে ৩০ হাজার টাকায় উন্নীত করা সহ নানা দাবিতে কর্ম বিরতি পালন করছে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসা পরিষদ।

গতকাল ২৪ মার্চ সকাল ১১ টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে ৪৮ ঘণ্টার এ কর্মবিরতি শুরু হয়। ইন্টার চিকিৎসকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন। এর আগে সকালে এক দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় হাসপাতাল চত্বরে।

এ সময় উপস্থিত ছিলেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃবৃন্দ সহ সকল ইন্টার্ন।

এ সময় উদ্বোধনী এবং দাবী দাওয়া সম্পর্কিত বক্তব্য রাখেন, ইউপি সাধারন সম্পাদক ডা: সাকিবুল আলম, সভাপতি ডা: অরোজ কুমার পাল সহ-সভাপতি ডা: আনোয়ারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ডা: সুজন আহমেদ প্রমূখ।এ সময় তারা তাদের চার দফা দাবির কথা তুলে ধরেন।

বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা চিকিৎসকদের এই যৌক্তিক দাবিতে একাত্মতা পোষণ করে। এসময় সংগ্রামী বক্তব্য প্রদান করেন এর সভাপতি আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

অবস্থান কর্মসূচি শেষে ডাক্তার সাকিব তার অরুপ কার্যকরী পরিষদের নেতৃত্বে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আব্দুল কুদ্দুসের কাছে দাবি দেওয়া শাহরুখ তুলে দেন সকল ইন্টারনেট চিকিৎসক।এ সময় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল কুদ্দুস তাদের দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবার আশ্বাস দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102