মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে কুপিয়ে আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির হোসেন গালিব (৩২) ও সুমন (২৮) কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

সম্প্রতি উপজেলার বালিয়াটা মোড়ে এ ঘটনা ঘটে। এ ব্যপারে আহত গালিবের বাবা বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল হক মজনু বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা করার পর মামলা তুলে নিতে বাদী পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসামীরা।

তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভোগছেন ভুক্তভোগী পরিবার। প্রকাশ্যে আসামীরা ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ কোন আসামী গ্রেফতার করেনি বলে অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাইকড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির হোসেন গালিব গত ৫ মার্চ সন্ধ্যায় সুমনকে সাথে নিয়ে বালিয়াটা বাজারে যায়। এসময় পূর্ব থেকে উৎ পেতে থাকা ওবায়দুল ইসলাম, ওয়ারেস, শান্ত মিয়া, হুমায়ুন, মশিউর রহমান তুলা, আলমগীর, লেবু মিয়া, মজনু মিয়া, ওয়াসিম, জয়নালসহ বেশ কয়েকজনের একটি দল গালিব ও সুমন এর উপর হঠাৎ হামলা করে ও  কুপিয়ে আহত করে।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা আমিনুলের থেকে জানা যায়, মাগরিবের পর ভুক্তভুগী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবির হোসেন গালিব ও সুমন বালিয়াটা মোড়ে আসে। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দূর্বওরা। তাদের চিৎকার শুনে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনর্চাজ কামরুল ফারুক জানান, আসামীদের গ্রেফতারের সর্বাধিক চেষ্টা  ও আসামিদের দ্রুত আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনা তদন্তে জানা গেছে, র্পূবে ঘটনার জেরে এ হামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102