মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনসিসি’র এক্স-ক্যাডেটদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনসিসি’র এক্স-ক্যাডেটদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ মার্চ) টাঙ্গাইল বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার মাহফিলে অতিথি ছিলেন তৎকালীন ন্যাশনাল ক্যাডেট কোরের এক্স-ক্যাডেট আয়েশা খানম। তিনি ১৯৬৮ সালে ন্যাশনাল ক্যাডেট কোরে ক্যাডেট হিসেবে ভর্তি হন। উপস্থিত ছিলেন ১৯৯১ সালের সাদত কলেজের ভিপি মনিরুল ইসলাম মিন্টু। তিনি ১৯৭৬ সালে বিএনসিসিতে ক্যাডেট হিসেবে যোগ দান করেন। এ সময় ১৯৭৬ সালে সাদত কলেজে ক্যাডেট হিসেবে যুক্ত হওয়া বর্তমানে টাঙ্গাইল ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথম মহিলা ক্যাডেট আন্ডার (সিইউও) অফিসার মঞ্জুআরা নাজনীন। তিনি ১৯৮৫ সালে সরকারি কুমুদিনী কলেজ থেকে সিইউও হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৯০ সালে সাদত কলেজ থেকে ক্যাডেট আন্ডার হিসেবে নির্বাচিত সালাউদ্দিন লিটন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন এক্স-কাডেট আনিসুর রহমান। দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা সদর মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা নূর মোহাম্মদ। দোয়া ও ইফতার মাহফিলে এক্স-ক্যাডেট মাজহারুল ইসলাম জুয়েল, সাকির আহম্মেদ ও তৌহিদুল ইসলাম বাবু সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) টাঙ্গাইল জেলা ইউনিটের সমন্বয়ক অলক কুমার দাস।

ইফতার মাহফিলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় প্লাটুন, সাদত কলেজ প্লাটুন, সরকারি কুমুদিনী কলেজ প্লাটুন, সরকারি এম এম আলী কলেজ প্লাটুন ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বালক বিদ্যালয় প্লাটুনের বর্তমান ও সাবেক ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102