মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে কয়েলের আগুনে পুড়ল ১৪টি পশু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৪৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের উত্তরপাড়া মৃত দুলাল শেখের মেজো ছেলে কৃষক লিটন হোসেন গুঠুর গোয়াল ঘরে আগুন লাগে। সোমবার (২৫ মার্চ) গভীর রাতে লাগা ওই আগুনে গোয়াল ঘরে থাকা ১৪টি প্রাণী পুড়ে মারা যায়। এর মধ্যে ৯টি ভেড়া, ৩টি ছাগল ও ২টি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (২৫ মার্চ) সেহরির আগে গভীর রাতে গোয়াল ঘরে জ্বলন্ত কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘরে আগুন লাগার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই গোয়াল ঘরসহ প্রাণিগুলো পুড়ে যায়। এই ঘটনায় কৃষক লিটন হোসেন নিঃস্ব হয়ে গেছে।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাসেত বলেন, ক্ষতিগ্রস্থ ওই কৃষক আবেদন করলে মানবিক দিক বিবেচনা করে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, এ বিষয়টি শুনে কৃষক লিটন হোসেনকে সহায়তা করতে উপজেলা পিআইওকে বলে দিয়েছি ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102