মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে ভূমি অধিগ্রহন বন্ধে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৫৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার গোপালপুর-ভুঞাপুর উপজেলার নলিন বাজারে জেলা প্রশাসক, টাঙ্গাইল কর্তৃক সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় মানববন্ধন করেছে নলিন বাজারের ব্যবসায়ী এবং নলিন, শাখারিয়া ও জগৎপুরা গ্রামের হাজারো নারী ও পুরুষ।
স্থাবর ভূমি মালিকগনের আয়োজনে মানববন্ধনে বক্তারা দাবি করেন, নলিন হাটের পশ্চিম পাশে যমুনা নদীর তীর ঘেষে সরকারের অধিগ্রহণ করা ভূমি রয়েছে। যা ইতিপূর্বে সড়ক ছিলো , যমুনা নদী ভাঙ্গনে সড়কটি বিলীন হলে নলিন হাটের মধ্যে সড়ক  বানিয়ে চলাচল শুরু হয়। এখন সেখানেই ভূমি অধিগ্রহণের চেষ্টা চলছে।
হাটের মধ্যে সড়কের জন্য ভূমি অধিগ্রহণ করলে ঐতিহ্যবাহী বৃহত্তর হাটটি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও ভূমির মালিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই নতুন করে ভূমি অধিগ্রহণ না করে, পূর্বের অধিগ্রহণ করা জমিতে সড়ক নির্মাণ করতে জেলা প্রশাসক ও সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা এই অধিগ্রহণ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব,নলিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম খান সোমেশ ও সেক্রেটারি হাতেম আলী খান, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাসুদ খান নাসির, সম্মানিত সদস্য আল শাহরিয়ার শাহাদত, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সভাপতি মজিবর রহমান তালুকদার, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102