মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুরে ১ হাজার পিস ইয়াবাসহ বেজি গ্রুপের প্রধান আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান রাহাত হোসেন ওরফে বুলেটকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি বুলেট গয়হাটা গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্টুর ছেলে।

গত রবিবার (২৫ মার্চ) রাত ৮.৪৫ ঘটিকার সময়  নাগরপুর সদর বাজারের বটতলা মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে নাগপুর থানার অফিসার

ইনচার্জ জসীম উদ্দিনের নির্দেশনায় এসআই আলিমের নেতৃত্বে এসআই মামুন, এএসআই জাহাঙ্গীর, এএসআই তসলিম, এএসআই তাহের সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী বুলেটকে আটক করে পুলিশ। এ সময় বুলেটের কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী বেজি গ্রুপের প্রধান বুলেটকে ১০০০ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102