মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মির্জাপুরে ছিনতাইকালে দুই পুলিশ সদস্য আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ছিনতাই করার সময় দুই পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ধেরুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর গতকাল সোমবার ওই পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের রিপন রাজবংশী (২৮) ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের মো. মহসিন মিয়া। তাঁরা দুজন মানিকগঞ্জের দৌলতপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার রাতে ঢাকার সাভারের বাইপাইল এলাকায় আনারস নামিয়ে পিকআপ ভ্যান নিয়ে টাঙ্গাইলে ফিরছিলেন মধুপুর উপজেলার মমিনপুর গ্রামের রানা মিয়া। তখন পিকআপটি দেখে থামানোর সংকেত দেন দুই পুলিশ সদস্য। ধেরুয়া ফ্লাইওভার পার হওয়ার পর চালক পিকআপটি থামান। তখন চালকের সহকারীর কাছে জাল টাকা থাকার অভিযোগ তুলে তাঁরা গাড়ি থেকে নামান। পরে মামলার ভয় দেখিয়ে সাড়ে ১১ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় পিকআপের চালক ও সহকারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই পুলিশ সদস্যকে আটক করে দেওহাটা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

স্থানীয় লোকজন জানান, পরে ওই দুই পুলিশ সদস্যকে মির্জাপুর থানায় নেওয়া হয়। ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালক রানা মিয়া বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় টাঙ্গাইলের আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে থানা-পুলিশ ওই ব্যক্তিদের থানায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ওই দুই পুলিশ সদস্যকে মির্জাপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল বুধবার দুই দিনের রিমান্ড শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

ইতিমধ্যে মানিকগঞ্জের দৌলতপুর থানা থেকে ওই দুই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। মুঠোফোনে তিনি বলেন, ‘পুলিশ বিভাগ কারও দায় নেবে না। যিনি যে ধরনের অপরাধ করবেন, তিনি সেই অপরাধের শাস্তি ভোগ করবেন। তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102