মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগীতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর আয়োজনে শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের চেতনায় স্বাধীনতা এই প্রতিপাদ্য নিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) টাঙ্গাইল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ ইভেন্টটি টাঙ্গাইল জেলা সদর হাউজিং ব্রিজ সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রাশেদ খান মেনন (রাসেল), ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস. এম. সালমান, সংগঠনের ভলান্টিয়ারগণ, শিক্ষক মন্ডলী’সহ স্কুলের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়। এরপর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। আয়োজকগণ জানান, শিশুদের স্বাধীনতার চেতনায় উদ্ভূদ্ধ করতে ও শিশুমনের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকরী বলে আমরা আশাবাদী। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102