মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরের মহিষমারায় সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহিষমারা  ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে গত বৃহস্পতিবার গারোবাজার সুনামগঞ্জ দাখিল মাদরাসা মাঠের  এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।

ইফতার মাহফিল ও নির্বাচনী আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  প্রার্থী শিক্ষা ও  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল আরেফিন শরিফ, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী তালুকদার, বেরীবাইদ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মধুপুরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ছরোয়ার আলম খান আবুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। সেই সাথে কোন বিশৃংখলাকারীরা যাতে  অস্থিতিশীল পরিস্থিতি তৈরী না করতে পারে সে দিকে লক্ষ্য রাখতে বলেন।

অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হতে থাকেন। বিকেল পাঁচ টার মধ্যেই মাদরাসার  মাঠ জনসমুদ্রে পরিনত এবং শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102