মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ভূঞাপুরে ১০০ টাকা পিস বিক্রি হচ্ছে তরমুজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কয়েক দিন আগেও যে তরমুজ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হতো সেই তরমুজ বিক্রি হচ্ছে পিস এখন হিসেবে। তাও আবার প্রতি পিস তরমুজ মাত্র ৯০-১০০ টাকা দরে। হাটে তরমুজ বিক্রেতারা অনেকটা গলা ফাঠিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেছেন। কম দামে তরমুজ কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতারা। শনিবার (৩০ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তরমুজ বিক্রির এমন কান্ড দেখা গেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শিয়ালকোল ও মাটিকাটা হাটে। তরমুজ কিনতে উপচে ভিড় লক্ষ্য করা যায়। তবে, ফলের দোকানগুলোতে বর্তমানে আকার ভেদে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে তরমুজ।

সরেজমিনে দেখা যায়, বিক্রেতারা হাটটিতে তরমুজের পসরা সাজিয়ে বসে। ৬০-৭০ টাকা কেজি দরের তরমুজ মাত্র ১০০ টাকা পিসে এমন ডাকে মুখরিত হয়ে উঠে হাট এলাকা। এতে হুমড়ি খেয়ে পড়ে লোকজন। আর পানির দরে তরমুজ বিক্রির কথা শুনে একাধিক তরমুজ নিয়েছেন হাটে আসা ক্রেতারা। তরমুজ বিক্রেতা কাদের আলী ও জাহিদ হাসান বলেন, মোকামে তরমুজের দাম খুবই কম। তাই আমরাও কমে বিক্রি করতেছি। কয়েক দিন আগেও কেজি দরে বিক্রি করলেও এখন পিস হিসেবে বিক্রি করা হচ্ছে। হঠাৎ কম দামে তরমুজ কিনতে পেরে উচ্ছ্বসিত ক্রেতারা।

বিক্রেতারা আরও জানান, গত কয়েক দিন যাবৎ প্রচন্ড গরম পড়েছে ও বৃষ্টির কারণে খেতে তরমুজ পচে যাওয়ার উপক্রম হয়েছে। যার ফলে চাষিরা দ্রুত ক্ষেত থেকে তরমুজ বিক্রি করে দিচ্ছে। তাই স্থানীয় হাট-বাজারে তরমুজ ব্যাপক পরিমাণে দেখা মিলছে। তরমুজ ক্রেতা আব্দুল কাদের মাস্টার বলেন, কয়েক দিন বাজার থেকে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে তরমুজ কিনেছি। আজ হাটে এসে হঠাৎ শুনতে পেলাম তরমুজের পিস মাত্র ১০০ টাকা। পরে পরিবারের জন্য ২ পিস ২০০ টাকা দিয়ে কিনেছি। তবে, তরমুজের ভেতরে কেমন হবে জানি না। তারা বলল, ভাল হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102