মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১ বরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে টাঙ্গাইলে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৪ এপ্রিল) সকাল আটটায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করে।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশত্ববোধক গান, নৃত্য শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102