মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলের তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থী ১৪ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলার নির্বাচন আগামী (৮ মে) অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যলয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা নির্বাচন কমিশনের সচিবের নিকট প্রেরণ করেছেন।

মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা থেকে জানা যায়, এই তিন উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ধনবাড়ি উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- মেহেদী হাসান, হারুনার রশিদ, আজিজুল ইসলাম, খন্দকার মনজুরুল ইসলাম তপন, আব্দুল ওয়াদুদ তালুকদার ও মোর্শেদা ইসলাম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন।

মধুপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন। তারা হলেন- ছরোয়ার আলম খান, ইয়াকুব আলী ও মীর ফরহাদুল আলম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৪ জন।

গোপালপুর উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৫ জন। তারা হলেন- আব্দুল মোমেন, শামছুল আলম, খায়রুল ইসলাম, কে এম গিয়াস উদ্দিন ও আইয়ুব খান। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ২ জন।

চলতি বছরের গত (২১ মার্চ) প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী (৮ মে) অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের উপজেলার নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল (১৫ এপ্রিল)। মনোনয়নপত্র বাছাই হবে আগামী (১৭ এপ্রিল), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী (২২ এপ্রিল) এবং ভোট হবে আগামী (৮ মে)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102