মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  সকালে  প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত সারা দেশের ন্যায় এ সেবা সপ্তাহের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহের আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মি, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, উপজেলা ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মধুপুর উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল।

আলোচনা সভা শেষে  অতিথিবৃন্দ প্রাণি সম্পদ প্রদর্শনী ও স্টল  ঘুরে দেখেন। প্রদর্শনীতে দেশি বিদেশি উন্নত জাতের ষাড়, মহিষ, গাভী, বাছুর,  হাঁস মুরগি, দেশী বিদেশি ছাগল   নিয়ে আসে লাল মাটির মধুপুর অঞ্চলের গারো সম্প্রদায়ের খামরি ও কৃষকরা। উন্নত জাতের দামী কবুতরের পালন করা খামারিরা তাদের কবুতর ও নানা জাতের পাখি নিয়ে এসেছে প্রদর্শনীতে। স্টল বসেছে বিভিন্ন কোম্পানির  প্রযুক্তি নির্ভর সেবা সামগ্রীর। প্রদর্শনীতে  বিভিন্ন ধরণের  প্রায় ৪০ টির অধিক স্টল বসেছে বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছে ।

প্রাণি সম্পদের এ সেবা সপ্তাহে মধুপুরের বিভিন্ন গ্রামের কৃষক,  খামারি, সাংবাদিক, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102