মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সোহানা আক্তার সুমি (১৯) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেতুয়া গ্রামে বাবার বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সুমি বাসাইল উপজেলার বার্থা গ্রামের জুয়েল রানার স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহানার সাথে প্রায় ৬/৭ মাস আগে বাসাইল উপজেলার বার্থা গ্রামের জুয়েল রানার সাথে বিয়ে হয়। স্বাভাবিক ভাবেই এই ঈদের মধ্যে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে তার মা ছোট দুই বোনকে গোসল করাতে নিয়ে যান। এ সময় সোহানা ঘরের মধ্যেই বসা ছিল। গোসল শেষে তার মা ও বোনেরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে সোহানা গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।

সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কোনো কারণ খোঁজে না পাওয়া গেলেও সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102