মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে বৃষ্টির আশায় ইসতেসকার নামাজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রচণ্ড তাবদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে ইসতেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল জেলা সদর মাঠে এই বিশেষ নামাজের আয়োজন করা হয়।

এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল সাবালিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নজরুল ইসলাম। জামায়াতে ইসলামীর জেলা আমির আহসান হাবীব মাসুদ, জেলা সেক্রেটারি হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা ওলামা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ সরকার ও মসজিদ মিশনের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালামসহ দলের অন্য নেতারা এই বিশেষ নামাজে অংশ নেন।

এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা ওলামা-মাশায়েখসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে উপস্থিত হন। সবাই অনাবৃষ্টিতে তাপমাত্রা সহনশীলতার জন্য আল্লাহর কাছে বৃষ্টি কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102