মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর মির্জা মো. আব্দুল মোমেনের ইন্তেকাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি, টাঙ্গাইল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর মির্জা মো. আব্দুল মোমেন ২৪ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টার সময় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের একজন অন্যতম প্রতিষ্ঠাতা। একাধিকবার মির্জা আব্দুল মোমেন প্রেসক্লাবের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন খুবই সৎ ও স্পষ্টবাদি মানুষ। টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ায় তিনি প্রতিষ্ঠা করেন ইংরেজি ভার্সনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটি খুবই সুনামের সাথে পরিচালিত হচ্ছে। তিনি ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর ছেলে মির্জা আব্দুল্লাহ আল মামুন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের প্রভাষক ও মেয়ে শবনম ফেরদৌসী ৭১ চ্যালেনের প্রোগ্রাম এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার বাদ আছর টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মুত্যুতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম শোক প্রকাশ করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমসহ শহরের ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102