মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে ভোটকেন্দ্র গুলোতে ব্যালট বিতরণ শুরু মধুপুরে ৮৯টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) আশাতে ১০০ কর্মী নিয়োগ দিবে টাংগাইলে মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের গাড়ী বহর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাংগাইলে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মধুপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি এখন মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে মধুপুরে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ টাংগাইলে পোস্টাল ব্যালটে ভোটা প্রয়োগ করবেন ৪০ হাজার ৯৩ জন ভোটার

সখীপুরে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে নিয়োগ পরীক্ষা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে মোমবাতি জ্বালিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) সন্ধ্যায় নিয়োগ কমিটি এ কার্যক্রম শুরু করে। পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে পরীক্ষা স্থগিত করেন নিয়োগ কমিটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন কয়েকজন প্রার্থী। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা শুরু হয় রাত ৮টায়। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শুরু করেন কর্তৃপক্ষ। প্রার্থীদের আপত্তি থাকা সত্ত্বেও পরীক্ষা চালিয়ে যান কর্তৃপক্ষ। রাতে পরীক্ষা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে পাঁচ মিনিটের মাথায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করেন।

বিদ্যালয়ের জমিদাতা আব্দুর রশিদ বলেন, রাতের আঁধারে নিয়োগ পরীক্ষা হচ্ছে কিন্তু আমরা এলাকাবাসী জানি না। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাই, তার বোন জামাই পরীক্ষা দিচ্ছেন। তাহলে বোঝেন পরীক্ষা কেমন হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, আমার ভাই এবং বোন জামাই পরীক্ষা দিচ্ছেন তাই এ নিয়োগ পরীক্ষায় আমি কোনো দায়িত্ব পালন করছি না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিয়োগ পরীক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সব প্রার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. আবুবকর সরকার বলেন, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি।

প্রার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102