মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে উদ্যোক্তা কৃষকের মাঝে কম্বাইন হারবেস্টার মেশিন বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন কৃষকের উন্নয়নের জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করেছে। সরকারের এই উদ্যোগের ফলে কৃষি ক্ষেত্রে বিপ্লব দেখা দিয়েছে।

শনিবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি খাতে উন্নয়ন সহায়তার অংশ হিসেবে ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ৫ জন উদ্যোক্তা কৃষকের মাঝে ধান কাটার কম্বাইন হারবেস্টার মেশিন বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ নূরুল আলম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাহফুজুর রহমান কনক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। জানা গেছে, প্রতিটি হারবেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ ৫০ হাজার টাকা। এই টাকার মধ্যে ১৫ লাখ ৭৫ হাজার টাকা সরকার এবং বাকি টাকা উদ্যোক্তা কৃষক পরিশোধ করে থাকেন।

হারবেস্টার পাওয়া উদ্যোক্তারা কৃষকরা হলেন, উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মোসাম্মদ রহিমা ইয়ার, আনাইতারা ইউনিয়নের ফতেপুর গ্রামের আতিকুর রহমান, একই গ্রামের আশিক মিয়া, ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের সুষমা রানী সরকার, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের আব্দুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102