মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

এলেঙ্গায় মাটি কাটার দায়ে তিন জনকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী রেলওয়ে ব্রীজের পূর্ব পার্শ্বে পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে তিনজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ মে) ভোরে এলেঙ্গা পৌরসভার পৌলী নদীর মহেলা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার চর রাজাফৈর গ্রামের মিজানুরের ছেলে জিদান (১৯), একই উপজেলার মৎসের মন্ডলের ছেলে আব্বাস (৩২) ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে লিমন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পৌলী নদীর মহেলা অঞ্চলে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটা এবং পরিবহন কাজে তিনজন ব্যক্তিকে যুক্ত পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তাঁরা জরিমানার টাকা প্রদান করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102