মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে নিরাপদ পানীয় জলের কল ও গোসলের ঝাড় উদ্বাধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘস্থায়ী দাবদাহে টাঙ্গাইলের মির্জাপুর বাজারে ব্যবসায়ী এবং বাসাবাড়ির মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এলেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি খান আহমেদ শুভ। এমপির উদ্যোগে বাজারের কলেজ রোডে প্রেসক্লাব সংলগ্ন রাস্তার পাশে সাবমার্সিবল পাম্পযুক্ত এই নিরাপদ পানীয় জলের কল ও গোসলের ঝাড় স্থাপন করা হয়।

শনিবার (২৫ মে) বিকেলে পাম্পযুক্ত এই নিরাপদ পানীয় জলের কল ও গোসলের ঝাড় উদ্বাধন করেন টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের এমপি খান আহমেদ শুভ।

এছাড়া পানীয় জলের সমস্যা সমাধানের জন্য মির্জাপুর বাজারের ব্যবসায়ী নাদিমের দোকানের পাশে, মেইন রোডের শ্রী শ্রী কালী মন্দিরের সামনে ও মির্জাপুর থানার উত্তর পাশে এমজেড কোচিং সেন্টারের সামনে তিনটি চাপ টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন এমপি শুভ।

এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাহার উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজলো আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি দীর্ঘস্থায়ী দাবদাহের কারণে পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে মির্জাপুর বাজারে এবং বাসা বাড়ির টিউবওয়েলে স্বাভাবিকভাবে পানি উঠছে না। বিশেষ করে চাপ টিউবওয়েলে কোনটিতেই পানি উঠছেনা। বিষয়টি জানার পর খান আহমেদ শুভ এমপি মির্জাপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশনী বাহার উদ্দিনের সঙ্গে পরামর্শ করে বাজারের পাম্পযুক্ত একটি নলকুপ ও তিনটি চাপকল স্থাপনের উদ্যোগ নেন। ইতোমধ্যে কলেজ রোডে মির্জাপুর প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় পাকা ও টাইলস করে নলকূপ স্থাপনের কাজ শেষ হয়েছে।

কলেজ রোডের সেনেটারি ব্যবসায়ী সোহেল ভূইয়া বলেন, টিউবওয়লে পানি না উঠায় আমরা খুবই সমস্যায় ছিলাম। এমপি মহোদয় নিজ উদ্যোগে এগিয়ে এসে আমাদের পানির সমস্যা সমাধান করে দিয়েছেন।

খান আহমেদ শুভ এমপি বলেন, প্রচন্ড খরার কারণে মির্জাপুর বাজারে পানির লেয়ার নীচে নেমে যাওয়ায় নলখূপগুলোতে পানি উঠছিলনা। এতে খাবার পানির সমস্যা দেখা দেয়, বিষয়টি জানার পর বাজারের জনগুরুত্বপূর্ণ স্থানে পাকাকরণের মাধ্যমে সাবমার্সিবল পাম্পযুক্ত একটি পানির কল ও তিনটি চাপকল স্থাপন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102