মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে মা-বাবা আত্মহত্যার চেষ্টা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে মা-বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া মেয়ের নাম শেহতাজ মৃত্তিকা (৫)। গুরুতর অসুস্থরা হলেন মৃত্তিকার বাবা মাসরুল হোসাইন (৩৫) ও মা মীরা আফরোজ সাথী (৩০)। তারা সবাই উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মাসরুল হোসাইন একটি টোবাকো (তামাক) কোম্পানির সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন। গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কোম্পানির ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। তিনি ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না। টাকার জন্য কোম্পানি কর্তৃপক্ষ তাকে চাপ দিচ্ছিলো। এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ নানা বিষয়ে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। রবিবার (২৬ মে) রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে মেয়েকে তিনি ঘুমের ওষুধ খাওয়ান। পরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরবর্তীতে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া শিশুটির বাবা নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন। তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহাড়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102