মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ মিয়া, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

অবহিতকরণ সভায় জানানো হয়,  আগামী (১ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী ৩ হাজার ১০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এবার টাঙ্গাইলে ৪ লাখ ৯৩ হাজার ৭শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী এবং কর্মী কাজ করবেন।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102