মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে আউশ ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) সকালে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে।

কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা খামারবাড়ির সরজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আক্তার রিভা ও তাজবি নূর রাত্রী।

কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বিভিন্ন সফলতার দিক তোলে ধরেন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। এ সময় প্রকল্পের ফসলের নিবিড়তা নিয়ে আলোচনা করা হয়। এ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ, রঙিন ফুলকপিসহ বিভিন্ন ফসল নিয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজিত কর্মশালায় টাঙ্গাইল জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102