মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নাগরপুরে বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকালে সরকারি যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। উক্ত ফাইনাল খেলায় চৌবাড়িয়া পচাসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেঘনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে নবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

টুর্ণামেন্টে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান। সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নাগরপুর খানা অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন আলী, সাধারন সম্পাদক কানিছ ফাতেমা রলে উপস্থিত ছিলেন। এসময় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102