মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে কিশোর গ্যাং এর হামলার শিকার এক প্রবাসী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের হাতে মারধর ও হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক প্রবাসী। একই সঙ্গে তার টাকা ছিনতায়ের চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে ওই প্রবাসী দৌঁড়ে একটি বাড়িতে আশ্রয় নিলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান চলে যায় তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলা পৌর শহরের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের একটি মার্কেটের সামনে এমন ঘটনা ঘটে। প্রবাসী জাহাঙ্গীর আলম তালুকদার পৌরসভার ঘাটান্দি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে। তিনি সম্প্রতি বাহরাইন থেকে দেশে এসেছেন।

স্থানীয়রা জানায়, হামলার শিকার জাহাঙ্গীর তার ভাতিজাকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় পুকুরপাড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের রাস্তা থেকে মোটরসাইকেল সরাতে বলে জাহাঙ্গীর। এনিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এরপর সে প্রাণরক্ষার্থে দৌঁড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় গ্যাংয়ের সদস্যরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। আহত জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মাদরাসা থেকে ভাতিজাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যদের মোটরসাইকেলগুলো রাস্তার উপর থেকে সরিয়ে রাখতে বলি। এতে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। তিনি আরও জানান, এ সময় আমার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা করে। পরে প্রাণ বাঁচাতে দৌঁড়ে একটি বাসায় আশ্রয় নিলে সেখানেও হামলা করে তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, ঘটনাটি শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102