মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুর সার্কেল অফিসার ফারহানা আফরোজ জেমি ১১ বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসার ফারহানা আফরোজ জেমি ১১ বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হলেন। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়ছার এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৪ সালের জুন মাসের মাসিক অপরাধ সভা সোমবার ১০ জুন অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ কর্তব্য পালনের মাধ্যমে সাধারণ জনগণের আস্থা অর্জন এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, মাদক, জঙ্গিবাদ ও চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার বিষয়ে থানার অফিসার ইনচার্জদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। ২০২৪ সালের মে মাসের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেছেন। এবারও মধুপুর ও ধনবাড়ী উপজেলার গর্ব, সৎ ও আদর্শবান পুলিশ অফিসার সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি মে মাসে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনকৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য টানা ১১ বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই বিশাল সাফল্যের জন্য মধুপুর সার্কেলের আওতাধীন মধুপুর ও ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ, আলোকদিয়া ও অরণখোলা পুলিশ ফাঁড়ির আইসিসহ সকল ফোর্স আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102