মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা বাবার মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ গোপালপুরে সন্তানকে বিষপান ও বালিশ চাপায় হত্যার পর বিষপান করা সেই মা মিরা আফরোজ সাথী মঙ্গলবার সন্ধ্যা রাতে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার ভাদুরিচর গ্রামের মাশরুল হোসেনের স্ত্রী। জানা গেছে, ২৭ মে মেয়ে মৃত্তিকাকে (৪)হত্যার পর বিষপান করেন মাশরুল হোসেন ও তার স্ত্রী মিরা আফরোজ সাথী। পরে ওই দম্পতিকে ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

৩১ মে মাশরুল হোসেন মারা যান।

স্বজনরা জানায়, মাশরুল ময়মনসিংহে একটি কোম্পানিতে চাকরি করতেন। ২৮ এপ্রিল অর্থআত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ওই কোম্পানী তাকে টাকার জন্য চাপ প্রয়োগ করলে হতাশায় সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত নেন মাশরুল-মিরা দম্পতি। অপর দিকে মৃত্যুর আগে মাশরুল টাকা আত্মসাতের ঘটনা অস্বীকার করে বলেছিলেন, টাকাগুলো ছিনতাই হয়েছিল। এভাবে একটি পরিবারের মৃত্যুও রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজনরা। ওসি এমদাদুল হক তৈয়ব জানান, এ ঘটনায় হত্যা ও আত্মহত্যার আলাদা মামলা রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102