মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে দেশি প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দেশি প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলার প্রতিমা বংকী ফাযিল মাদ্রাসা মাঠে স্থানীয় পাবলিক লাইব্রেরি এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শিবলী সাদিক, অধ্যাপক এম এ গফুর, অধ্যক্ষ আবুল খায়ের গুলজারি, একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, প্রতিমা বংকী পাবলিক লাইব্রেরির সভাপতি সাকিব আল হাসানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশি প্রজাতির গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ফুল-ফল দিয়ে নানাভাবে আমাদের উপকারও করে। তাই বিদেশি গাছ বর্জন করে আমরা দেশি প্রজাতির বৃক্ষরোপণে উৎসাহিত করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102