মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

গোপালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা  প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে সোমবার (১ জুলাই)  বিকেলে স্থানীয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে, বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় নগদা শিমলা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে উত্তর পাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করেছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছোট মনির, এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, এবং আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)- ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102