মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার শিক্ষার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু মহাসড়কের আঞ্চলিক ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজকান্দি-পলশিয়া ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবী। এছাড়াও যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন তারা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ।

শুক্রবার ও শনিবার (১০ আগস্ট) দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি-যমুনা সেতু বাজার, সিরাজকান্দি বাজার, ল্যাংড়া বাজার ও মাটিকাটা বাজার এলাকায় পানি নিষ্কাশনের সকল ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে তারা।

জানা যায়, দীর্ঘদিন কয়েক বছর ধরে এই আঞ্চলিক মহাসড়কের বাজারগুলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হয়। এসব ড্রেনে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে যায় এবং তা পরিষ্কার করতো না বাজার কমিটি ও জনপ্রতিনিধিরা। এ কারণে দুর্গন্ধে ভোগান্তি পোহাতে হতো। তাই স্থানীয় ছাত্রসমাজ ও স্বেচ্ছাসেবীরা সড়কের পাশের ড্রেনগুলেঅ পরিষ্কারের উদ্যোগ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় সমন্বয়ক আবু বকর তালুকদার নিরব, এনামুল হক বিজয়, রাব্বি, আলমগীর হোসেন মিলন, জাকারিয়া মাহমুদ, বাবু শেখ, স্বপন, ফরিদুল ও আমির হামজা প্রমুখ।

আবু বকর তালুকদার নিরব বলেন, যত্রতত্রভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় ভরাট হয়ে যায়। যা পরিষ্কারের কেউ উদ্যোগ নেয়নি। তাই আমরা ছাত্র সমাজ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছি। একইসাথে এসব জায়গায় যানজট নিরসনে কাজ করে যাচ্ছি। কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102