মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে জামায়াত ও মন্দির কমিটির নেতৃবৃন্দের আলোচনা সভা ও মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ গোপালপুর পৌর শাখার উদ্যোগে পৌর শহরের শ্রী শ্রী কোনাবাড়ী শ্মশান মঠ ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের কমিটির নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রবিবার (১১ আগস্ট) বিকেলে কোনাবাড়ী শ্মশান মঠ ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপরে কোন ধরেন নির্যাতন হামলা হলে জামায়াতে ইসলামী উদ্যোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশ আপনাদের পাশে সব সময় আছে এবং সব সময় থাকবে। যে কোন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, অত্যাচার শিকার হবে আমরা দ্রুত তাদের পাশে দাঁড়াবো। আমাদের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে পাহারার ব্যবস্থা করেছি।

উক্ত মতবিনিময় সভায় উক্ত মন্দির কমিটির সহসভাপতি সুব্রত দেব চৌধুরী এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, পৌর আমীর গোলাম মোস্তফা রঞ্জু, পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আলীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওবায়দুল্লাহ, সাবেক কাউন্সিলর আলহাজ্ব দানেশ আলী, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, অত্র মন্দিরের কমিটির জয়েন সেক্রেটারি প্রভাত মাস্টার, নিদান শীলসহ এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102